কালিয়াকৈরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ছয় মাসের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার লতিফপুর এলাকা থেকে ইয়াবা বিক্রির সময় জাহাঙ্গীর আলম (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি এলাকার খোরশেদ আলমের ছেলে। পরে ভ্রাম্যমাণ আদালত ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাতে জাহাঙ্গীরকে দুই পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পরে কালিয়াকৈর উপজেলার ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল কবীর তাঁকে ছয় মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন। জাহাঙ্গীরকে গতকাল মঙ্গলবার গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।