কালিয়াকৈরে একজনকে কুপিয়ে জখম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পান্না মিয়া নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাতে মৌচাক ইউনিয়নের রাখালিয়াচালা এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ জানায়, রাখালিয়াচালা এলাকায় ওই দিন রাত সাড়ে ১১টার দিকে পান্না মিয়াকে তিন-চারজন লোক এলোপাতাড়ি কুপিয়ে সড়কের পাশে ফেলে রাখে। পরে পান্নার পরিবারের সদস্যরা রাত সাড়ে ১২টার দিকে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহত পান্না মিয়ার পরিবারের সদস্যরা জানান, পূর্বশত্রুতার জের ধরে হত্যার জন্যই পান্নাকে কুপিয়ে জখম করা হয়েছে। মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম গতকাল বিকেলে বলেন, ‘এ ব্যাপারে এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’