কালিয়াকৈরে এবার শিশু ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক কলেজছাত্রীর পর এবার তিন বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এলাকাবাসী এক পোশাকশ্রমিককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। গত রোববার সন্ধ্যায় উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে।গ্রেপ্তার হওয়া আবদুর রাজ্জাক প্রামাণিক (২৫) চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার সেতারা সোয়েটার কারখানার শ্রমিক। তাঁর গ্রামের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলার সিংড়ায়।এর আগে গত শনিবার দুপুরে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া এলাকায় দিনদুপুরে এক কলেজছাত্রী ধর্ষণের শিকার হয়। ওই ঘটনার পর পর এলাকাবাসী আফজাল হোসেন নামের এক তরুণকে আটক করে পুলিশে সোপর্দ করেন।শিশুটির মায়ের ভাষ্যমতে, স্বামী, তিন বছর বয়সী এক মেয়ে ও দেড় মাস বয়সী এক ছেলে নিয়ে তিনি একটি ঘরে ভাড়া থাকেন। রোববার বিকেলে অসুস্থ ছেলেকে নিয়ে তিনি চিকিৎসকের কাছে যান। মেয়েকে রেখে যান আরেক ভাড়াটে আবদুর রাজ্জাকের কাছে। সন্ধ্যায় বাড়ি ফিরে দেখেন, মেয়েটি কান্নাকাটি করছে। বিষয়টি বাড়ির অন্য ভাড়াটে ও এলাকাবাসী জানতে পেরে আবদুর রাজ্জাককে আটক করে পিটুনি দেন।খবর পেয়ে কালিয়াকৈর থানার পুলিশ রাতেই রাজ্জাককে গ্রেপ্তার করে এবং শিশুটিকে উদ্ধারের পর গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করে। রাজ্জাকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন শিশুটির মা।কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান জানান, রাজ্জাক তাঁর অপকর্মের কথা স্বীকার করেছেন। তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।