কালিয়াকৈরে কঙ্কাল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকার হাইটেক পার্কের ভেতর থেকে গতকাল রোববার দুপুরে পুলিশ মস্তকবিহীন একটি কঙ্কাল উদ্ধার করেছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, হাইটেক পার্কের প্রশাসনিক ভবনের ২০০ গজ উত্তরে সীমানপ্রাচীর ঘেঁষে একটি ডোবার মধ্যে কঙ্কালটি পড়ে ছিল। বেলা ১১টার দিকে লোকজন কঙ্কাল পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ কঙ্কালটি উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মর্গের প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।