কালিয়াকৈরে কালভার্ট বন্ধের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় একটি কালভার্ট বন্ধ করে জমি দখল করায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার সকালে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালিয়াকৈরের চন্দ্রা-নবীনগর মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় একটি কালভার্ট আছে। ওই কালভার্টের পাশে ৯ শতাংশ জমি বাবুল হোসেন নামের এক পরিবহন ব্যবসায়ী রাতারাতি দখল করে নেন। জমি দখলে নিয়ে মাটি ভরাট করায় দীর্ঘদিনের পুরোনো কালভার্টটি বন্ধ হয়ে যায়। ওই জমিতে বাবুলের নামে সাইনবোর্ডও টানানো হয়। কালভার্ট বন্ধ হওয়ায় গত দুই দিনের টানা বর্ষণে এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আশপাশের বাড়িঘরে পানি উঠে যায়। এর প্রতিবাদে গতকাল সকালে এলাকার মানুষ মানববন্ধন ও বিক্ষোভ করে।
পরিবহন ব্যবসায়ী বাবুল হোসেন বলেন, জমি দখল করা হয়নি। তিনি নিজেই ওই জমির মালিক। জমিতে মাটি ভরাট করতে গিয়ে কালভার্টটি বন্ধ হয়ে গেছে।