কালিয়াকৈরে কৃষককে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সৈয়দপুর গ্রামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম সাধন চন্দ্র সরকার (৩৮)। পুলিশ ধারণা করছে, গত শুক্রবার দিবাগত রাতে দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।নিহতের ছেলে প্রশান্ত চন্দ্র সরকার জানান, পাওনা টাকা আনতে শুক্রবার রাত আটটার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। রাতে তিনি বাড়ি ফেরেননি। পথচারীরা গতকাল শনিবার সকাল ছয়টার দিকে পাশের বাড়ির ধানখেতে তাঁর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। কালিয়াকৈর থানার ওসি আমির হোসেন জানান, নিহত ব্যক্তির লাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে শুক্রবার রাতে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে।