কালিয়াকৈরে কৃষি ও প্রাণিসম্পদ প্রযুক্তি মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈরে গতকাল বুধবার থেকে তিন দিনব্যাপী কৃষি ও প্রাণিসম্পদ প্রযুক্তি মেলা শুরু হয়েছে। স্থানীয় কৃষি ও প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এই মেলার উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল কবীর। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর-১ আসনের সাংসদ আ ক ম মোজাম্মেল হক। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা কৃষি উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক (ডিডিএই) সৌমেন সাহা, জেলা প্রাণিসম্পদ উন্নয়ন কর্মকর্তা (ডিএলও) এ কে এম আতাউর রহমান, কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন ও জায়েদা নাসরিন, উপজেলা কৃষি উন্নয়ন কর্মকর্তা দিলরুবা আখতার, উপজেলা প্রাণিসম্পদ উন্নয়ন কর্মকর্তা মেজবাহ উদ্দিন খন্দকার। মেলায় কৃষি বিভাগ ও প্রাণিসম্পদ বিভাগের ১২টি করে ২৪টি স্টল সাজানো হয়েছে। আগামীকাল শুক্রবার এই মেলা শেষ হবে।