কালিয়াকৈরে গজারি বন থেকে নারীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পলানপাড়া এলাকার গজারি বন থেকে গতকাল মঙ্গলবার অজ্ঞাত নারীর (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, পচন ধরা লাশের গলায় ওড়না প্যাঁচানো ছিল। দু-তিন দিন আগে ধর্ষণের পর দুর্বৃত্তরা তাঁকে শ্বাসরোধে হত্যার পর ফেলে রেখে যায় বলে তাদের ধারণা।পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার চন্দ্রা (পলানপাড়া) এলাকার একটি গজারি বনে গতকাল সকাল সাড়ে আটটার দিকে স্থানীয় লোকজন লাশটি দেখতে পায়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। মৃত ওই নারীর গায়ে নীল রঙের কামিজ ও পরনে কালো পায়জামা ছিল।লাশ উদ্ধারের খবরের সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসান বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে।