কালিয়াকৈরে গাঁজাসহ নারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকা থেকে গতকাল সোমবার দুপুরে গাঁজাসহ জমিলা বেগম (৫২) নামের এক মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ওই দিন দুপুরে ওই মহিলা চন্দ্রা ত্রিমোড় এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। এ সময় চন্দ্রায় টহলরত কমিউনিটি পুলিশের সন্দেহ হলে তাঁকে আটক করে। পরে তাঁর কাছ থেকে আড়াই শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাঁকে কালিয়াকৈর থানায় সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তার হওয়া জমিলা গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ফুলছড়ি গ্রামের রফিক মিয়ার স্ত্রী।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।