কালিয়াকৈরে গাড়ির চাপায় কারখানার শ্রমিক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরে গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় মজনু মিয়া (৩৮) নামের একজন কারখানাশ্রমিক নিহত হয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, মজনু মিয়া গতকাল বিকেলে উপজেলার সফিপুর বাজার এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় গাজীপুরগামী একটি প্রাইভেট কার তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে কোনাবাড়ী মহাসড়ক ফাঁড়ির পুলিশ লাশটি উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রাইভেট কারটি আটক করা হয়েছে। মজনু মিয়া স্থানীয় অ্যাপেক্স ফুটওয়্যার কারখানার শ্রমিক ছিলেন বলে জানা গেছে। কোনাবাড়ী মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজামেঞ্চল হক এ ঘটনা নিশ্চিত করেছেন।