কালিয়াকৈরে গৃহবধূকে নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূ কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ওই ঘটনার পাঁচ দিনেও পুলিশ মামলার আসামিদের গ্রেপ্তার করতে পারেনি। প্রভাবশালী আসামিরা তাঁর পরিবারকে হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।এজাহারে উল্লেখ করা হয়, কালিয়াকৈরের বোয়ালী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলার কুন্দাঘাটা গ্রামের বাসিন্দা মোয়াজ্জেম হোসেনের ছেলে শরিফ আল মামুন ওরফে আবু মৃধার সঙ্গে ওই নারীর বিয়ে হয় প্রায় ছয় বছর আগে। কিন্তু বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করতেন শরিফ। সর্বশেষ ১৯ এপ্রিল শরিফ স্ত্রীকে ঘরে আটকে দফায় দফায় মারধর করেন। স্ত্রীর চুল কেটে শরীরের বিভিন্ন স্থানে সিগারেটের আগুনের ছ্যাঁকা দেন। গত রোববার সন্ধ্যায় পুলিশ ওই গৃহবধূকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।ওই ঘটনায় গৃহবধূর বাবা বাদী হয়ে শরিফ, তাঁর বড় ভাই বাবু মৃধা ও বাবা মোয়াজ্জেমকে আসামি করে কালিয়াকৈর থানায় মামলা করেন। গৃহবধূর বাবা বলেন, ‘আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং আমাদের ভয় দেখাচ্ছে। তাঁরা প্রভাবশালী হওয়ায় পুলিশ কাউকে গ্রেপ্তার করছে না।’কালিয়াকৈর থানার ওসি ওমর ফারুক বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। প্রথম আলো ট্রাস্ট-গ্রামীণফোনের উদ্যোগ