কালিয়াকৈরে গৃহবধূকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বরাব গ্রামের সাজেদা বেগম (২৫) নামের এক গৃহবধূর মুখে জোর করে বিষ ঢেলে তাঁকে হত্যার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে বৃহস্পতিবার বিকেলে সাজেদার স্বামী আবদুর রাজ্জাক ও তাঁর পরিবারের কয়েকজন সদস্য জোর করে তাঁর মুখে কীটনাশক জাতীয় বিষ ঢেলে দেন। এরপর মুমূর্ষু অবস্থায় গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে সাজেদার মৃত্যু হয়। পরে পুলিশের সহায়তায় ওই হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়।ওই হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা লিয়াকত আলী খান প্রথম আলোকে জানান, ভিসেরা প্রতিবেদনের জন্য ময়নাতদন্তের নমুনা আজ শনিবার ঢাকায় পাঠানো হবে। সাজেদার বাবা শাহজাহান মোল্লা জানান, এ ঘটনায় মামলা করতে গেলে কালিয়াকৈর থানার পুলিশ তা নেয়নি। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মামলা নেওয়া হবে।