কালিয়াকৈরে গৃহবধূর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোসাত্রা এলাকা থেকে গতকাল শুক্রবার দুপুরে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম লাভলী বেগম (৩০)। তিনি কালিয়াকৈর উপজেলার গোসাত্রা গ্রামের জুলহাস রানার স্ত্রী।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গোসাত্রা গ্রামের জুলহাস রানার সঙ্গে তাঁর স্ত্রী লাভলীর বিভিন্ন বিষয় নিয়ে বনিবনা হচ্ছিল না। এরই মধ্যে জুলহাস পরকীয়ায় জড়িয়ে পড়লে বিষয়টি লাভলী সহ্য করতে না পেরে গতকাল শুক্রবার সকালে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। বাড়ির লোকজন টের পেয়ে লাভলীকে উদ্ধার করে প্রথমে চন্দ্রার জনসেবা ক্লিনিকে ও পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।