কালিয়াকৈরে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভোঙ্গাবাড়ী এলাকায় গতকাল শনিবার দুপুরে দাবি করা এক লাখ টাকার চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ফরহাদ হোসেন (৪০) নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর আহত করেছে।এলাকাবাসী ও আহত ব্যবসায়ীরা জানান, ওই এলাকার ব্যবসায়ী ফরহাদ হোসেনের কাছে একই এলাকার আইয়ুবের নেতৃত্বে পাঁচ-ছয়জন সন্ত্রাসী তাঁর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল দীর্ঘদিন ধরে। গতকাল দুপুরে ব্যবসায়ী ফরহাদ হোসেন তাদের চাঁদা দিতে অস্বীকার করলে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে ভোঙ্গাবাড়ী রেলওয়ে ব্রিজের কাছে তাঁকে আটক করে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাঁর কাছে থাকা ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় সন্ত্রাসীদের বাধা দিতে গেলে তারা শাহজাহানের স্ত্রী হোসনে আরাকে (২৮) পিটিয়ে আহত করে। স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।