কালিয়াকৈরে চোরাই গজারি কাঠ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ভান্নারা এলাকায় অভিযান চালিয়ে গত বুধবার রাতে কাভার্ডভ্যানসহ ১০৬ টুকরো গজারি কাঠ উদ্ধার করেছে পুলিশ। ওই কাঠের মূল্য প্রায় দেড় লাখ টাকা।পুলিশ জানায়, অভিযানের সময় কাভার্ডভ্যানের চালক ও কাঠচোরেরা পালিয়ে যায়। পরে কাভার্ডভ্যানের ভেতর থেকে ১০৬ টুকরো গজারিগাছের গুঁড়ি উদ্ধার করা হয়।