কালিয়াকৈরে ছাত্রলীগের দুই পক্ষে ধাওয়া পাল্টাধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বাজার এলাকায় দোকান থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে গতকাল রোববার জাতির পিতা বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আলমগীর তাঁর বাহিনী নিয়ে চন্দ্রা বাজারের বিভিন্ন দোকান থেকে দীর্ঘদিন ধরে চাঁদা আদায় করে আসছিলেন। গতকাল দুপুরে আলমগীর, আরংখান, নাজমুল, শরিফুল, ইমরান, রমজান, হানিফসহ ১০-১২ জন যথারীতি চাঁদা আদায়কালে কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক আনোয়ার হোসেনসহ কয়েকজন ছাত্র তাদের বাধা দেন। এ সময় উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসীর খবরে পুলিশ এলে দুই গ্রুপই পালিয়ে যায়। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।