কালিয়াকৈরে ছিনতাই পিস্তলসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবীনগর-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় গতকাল বৃহস্পতিবার একটি সিগারেট কোম্পানির সিগারেটভর্তি রিকশাভ্যানে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই এলাকাবাসী ঘেরাও করে একটি বিদেশি পিস্তলসহ তিন ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বেলা তিনটার দিকে সিগারেটভর্তি একটি ভ্যান নিয়ে বিক্রয় প্রতিনিধি জয়দেবসহ তিনজন সিগারেট বিক্রি করতে উপজেলার চন্দ্রা জুট মিলের পাশে আনোয়ার স্টোর নামের একটি দোকানে যান। এ সময় মোটরসাইকেল নিয়ে পাঁচ-ছয়জন অস্ত্রধারী ছিনতাইকারী ভ্যানচালকের পায়ে গুলি করে এক লাখ ২০ হাজার টাকা লুট করে নেয়। গুলির শব্দে পাশের কারখানার লোকজন ও এলাকাবাসী চারদিক থেকে ঘেরাও করে জাকির হোসেন (২৮), রুবেল (৩০) ও কামরুল (২৭) নামের তিন ছিনতাইকারীকে আটক করে।