কালিয়াকৈরে ছিনতাইকারী ও চার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় গত বুধবার সন্ধ্যায় এক ব্যবসায়ীর কাছ থেকে নগদ অর্থ ও স্বর্ণের চেইন ছিনতাই করে পালানোর সময় সুমন মিয়া (২২) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গতকাল বৃহস্পতিবার পুলিশ উপজেলার বিভিন্ন এলাকা থেকে সাজাপ্রাপ্ত আসামি সাইদুর রহমান (৩৮), সাদেক আলী (৪৭), শাহজাহান (২৫) ও ইয়ার হোসেনকে (২৬) গ্রেপ্তার করেছে। কালিয়াকৈর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।