কালিয়াকৈরে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন স্থানে গতকাল অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। সকালে উপজেলার শ্রীকৃষ্ণ জয়দুর্গা সেবাসংঘের উদ্যোগে এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।শোভাযাত্রাটি কালিয়াকৈর বাজার থেকে শুরু হয়ে উপজেলা চত্বর ও বলিয়াদী বাজার প্রদক্ষিণ করে। এর আগে ভক্ত-অনুসারীরা শ্রীকৃষ্ণের পূঁজা-অর্চনা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে প্রার্থনা করেন। পরে কালিয়াকৈর বাজার কালীমন্দির প্রাঙ্গণে প্রণয়কুমার সূত্রধরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল কবীর মুরাদ, পৌর প্রশাসক মজিবুর রহমান, অজিত কুমার সাহা, রঞ্জিত কুমার সাহা, মানিক চন্দ্র মেম্বার, রতন কুমার সাহা প্রমুখ।