কালিয়াকৈরে জাল নোটসহ দুই যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকা থেকে গত বৃহস্পতিবার রাতে এক হাজার টাকার দুুটি জাল নোটসহ দুই যুবক গ্রেপ্তার হয়েছেন।গ্রেপ্তার হওয়া যুবকেরা হলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাগারজোন গ্রামের মহিদুল ইসলাম ও হজরত আলী।কালিয়াকৈর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জীবন কুমার সূত্রধর বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে খাড়াজোড়া এলাকার একটি দোকানে গিয়ে এক হাজার টাকা লেখা একটি জাল নোট দিয়ে কেনাকাটা করতে গিয়ে ধরা পড়েন ওই দুজন। এলাকাবাসী তাঁদের আটক করে পুলিশে খবর দেয়। দেহ তল্লাশি করে হজরত আলীর কাছ থেকে আরও একটি জাল নোট পাওয়া যায়।এ ব্যাপারে কালিয়াকৈর থানায় মামলা করেছে পুলিশ।