কালিয়াকৈরে ট্রাক-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় গত শনিবার যাত্রীবাহী লেগুনা ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত এবং কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন লেগুনার চালক রিপন হোসেন, যাত্রী নবী উল্লাহ ও মুকুল মিয়া। পুলিশ জানায়, বেলা ১১টার দিকে কালিয়াকৈরগামী একটি ট্রাক ও বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি রাস্তার পাশে উল্টে যায়। ঘটনাস্থলেই ওই তিনজন নিহত হন। এ সময় লেগুনার পাঁচজন যাত্রী আহত হন। এলাকাবাসী আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করে। হাইওয়ে পুলিশ নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।