কালিয়াকৈরে ট্রাকের চাপায় চালকের সহকারী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে লিটন হোসেন (২৫) নামের অপর একটি ট্রাকের চালকের সহকারী নিহত হয়েছেন। গতকাল শনিবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার চন্দ্রা (পল্লী বিদ্যুৎ) এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে ঢাকা থেকে টাঙ্গাইলগামী একটি ট্রাক উপজেলার ওই এলাকায় পৌঁছে বিকল হয়ে পড়ে। পরে মহাসড়কের ওপর ট্রাকটি রেখে সেটি মেরামত করছিলেন চালকের সহকারী লিটন। এ সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। লিটনের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কিশোরিয়া গ্রামে।ঘটনার সত্যতা নিশ্চিত করে কোনাবাড়ী হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রবিউল হাসান বলেন, লাশটি উদ্ধার করে তাঁর আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।