কালিয়াকৈরে ট্রেন বিকল, ৮ ঘণ্টা চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়দেবপুর-রাজশাহী রেলপথের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাটিকাটা এলাকায় গতকাল শুক্রবার ঢাকাগামী একটি ট্রেন বিকল হয়ে আট ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।রেলওয়ে সূত্র ও যাত্রীরা জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা আন্তনগর একতা এক্সপ্রেস গতকাল সকাল আটটা ৪০ মিনিটে মাটিকাটা রেলক্রসিংয়ের পশ্চিম পাশে পৌঁছামাত্র বিকট শব্দ হতে থাকে। পরে ট্রেনের চালক দ্রুত ট্রেনটি থামিয়ে দেন। ট্রেনের মাঝের একটি বগির চাকার অংশ খুলে পড়ায় এ ঘটনা ঘটে। রেললাইনের ওপর ট্রেনটি বিকল হওয়ার কারণে জয়দেবপুর জংশনে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ও পাশের মৌচাক স্টেশনে খুলনাগামী সুন্দরবন ট্রেন আটকা পড়ে।রেলওয়ের সহকারী প্রকৌশলী আশরাফ উদ্দিন জানান, ঢাকা থেকে একটি রিলিফ ট্রেন এনে বিকল হওয়া বগিটি রেললাইনের পাশে সরিয়ে রাখা হয়। পরে বিকেল সোয়া পাঁচটা থেকে ওই রেলপথে আবার ট্রেন চলাচল শুরু হয়।এদিকে ট্রেন বিকল হয়ে পড়ার কারণে একতা এক্সপ্রেসের যাত্রীরা প্রায় দুই কিলোমিটার হেঁটে মৌচাক রেলস্টেশন এবং চন্দ্রা পল্লী বিদ্যুৎ ও সফিপুর এলাকায় গিয়ে বিকল্প উপায়ে গন্তব্যের উদ্দেশে যাত্রা করে।