কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক তরুণের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈরে গতকাল শুক্রবার বিকেলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির আনুমানিক বয়স ২৫ বছর। উপজেলার টালাবহ এলাকায় রাজশাহী-জয়দেবপুর রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর ভাষ্যমতে, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে ওই তরুণ উপজেলার টালাবহ এলাকা থেকে রেললাইন দিয়ে হেঁটে নয়ানগরের দিকে যাচ্ছিল। এ সময় জয়দেবপুরগামী একটি ট্রেন তাঁকে পেছন দিক থেকে ধাক্কা দিলে তিনি ছিটকে পাশের খাদে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহত ব্যক্তির পরনে ছিল সাদা-কালো চেক শার্ট ও কালো ফুলপ্যান্ট। পরিচয় শনাক্ত না হওয়ায় রাত আটটা পর্যন্ত ওই ব্যক্তির লাশ উদ্ধারে কেউ এগিয়ে আসেনি।টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন মজুমদার প্রথম আলোকে জানান, দুর্ঘটনায় নিহত হওয়ার কোনো খবর পুলিশ পায়নি, পেলে লাশ উদ্ধার করা হবে।