কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে ও বাসের চাপায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা রেলক্রসিং এলাকায় গতকাল সোমবার দুপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তি নিহত হয়েছেন। এর আগে গত রোববার রাতে উপজেলার চন্দ্রা এলাকায় বাসচাপায় জহিরুল ইসলাম নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, অজ্ঞাতপরিচয়ের ওই ব্যক্তি (৪০) গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ভান্নারা এলাকায় রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তির পরনে হাফশার্ট ও চেক লুঙ্গি ছিল।