কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে তরুণীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাটিকাটা রেলক্রসিং এলাকায় গতকাল শুক্রবার ট্রেনে কাটা পড়ে এক তরুণীর মৃত্যু হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রের ভাষ্যমতে, নাসরিন আক্তার (২০) নামের এক তরুণী গতকাল ভোরে পারিবারিক কলহের জের ধরে বাসা থেকে বের হয়ে আসেন। পরে তিনি মাটিকাটা রেলক্রসিংয়ে টাঙ্গাইলের দিক থেকে গাজীপুরগামী একটি ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়েন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পুলিশ নিহত তরুণীর লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।এ ঘটনায় নাসরিনের বাবা আবুল হোসেন কালিয়াকৈর থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।