কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-রাজশাহী রেলপথের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভুঙ্গাবাড়ী এলাকায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক ৫৫ বছর।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুঙ্গাবাড়ী এলাকায় রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় ওই বৃদ্ধ খুলনা থেকে ঢাকাগামী একটি ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে রেলওয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।