কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাকাশ্বর এলাকায় জয়দেবপুর-রাজশাহী রেললাইনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক যুবক (২৫) নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে তাঁর লাশ পড়ে থাকতে দেখা যায়।এলাকাবাসীর ভাষ্যমতে, সাকাশ্বর রেলক্রসিং এলাকায় এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে সকাল সাতটার দিকে রেলওয়ে পুলিশে খবর দেওয়া হয়। কিন্তু বেলা সাড়ে ১১টার দিকেও পুলিশ লাশটি উদ্ধার করতে যায়নি। ঘটনাস্থলেই ওই যুবকের লাশ পড়ে থাকে। নিহত যুবকের পরনে ছিল জিনসের প্যান্ট ও বাদামি রঙের জামা।ঘটনার সত্যতা নিশ্চিত করে রেলওয়ে পুলিশের টঙ্গী ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আবুল খায়ের জানান, ডোমকে খবর দেওয়া হয়েছে। ডোম এলে লাশটি উদ্ধার করা হবে।আবুল খায়ের জানান, ওই যুবক কোন ট্রেনে কাটা পড়েছেন, তা জানা যায়নি। বৃহস্পতিবার রাতের কোনো একসময় বা শুক্রবার সকালে ওই দুর্ঘটনা ঘটতে পারে।