কালিয়াকৈরে ডাকাতি হওয়া সুতা নারায়ণগঞ্জে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার টেক্সনেল নিটিং কারখানার ডাকাতি হওয়া ১৩ লাখ ২৫ হাজার টাকার সুতা গত রোববার রাতে নারায়ণগঞ্জের কুটিপাড়া থেকে উদ্ধার করেছে পুলিশ। এর আগে এই ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়।