কালিয়াকৈরে তিতাসের গ্যাস পাইপে ফাটল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর বাজার এলাকায় তিতাসের ভূগর্ভস্থ পাইপ ফেটে কয়েক দিন ধরে বুদ্বুদ্ আকারে অনবরত গ্যাস বের হচ্ছে। এতে যেকোনো সময় আগুন লেগে ওই স্থানে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।এলাকাবাসীর দেওয়া তথ্যমতে, তিতাস গ্যাসের জয়দেবপুর-রাজশাহী সংযোগলাইনের পাইপ কালিয়াকৈর বাজার এলাকার ওপর দিয়ে গেছে। বাজারসংলগ্ন একটি পুকুরের কয়েক ফুট নিচ দিয়ে যাওয়া ওই গ্যাস পাইপটির একটি অংশ ফেটে গেছে। এর ফলে ওই স্থানে বুদ্বুদ্ আকারে অনবরত গ্যাস বের হচ্ছে। এলাকাবাসী অভিযোগ করেন, বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের গাজীপুরের ব্যবস্থাপক নজরুল ইসলাম বলেন, ‘গ্যাস পাইপ ফেটে যাওয়ার বিষয়টি আমাদের জানা নেই। এ ধরনের ঘটনা ঘটলে লোক পাঠিয়ে দ্রুত মেরামতের ব্যবস্থা করা হবে।’