কালিয়াকৈরে তিন আসামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা থেকে গত শনিবার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, ওই দিন রাতে অভিযান চালিয়ে আমদাইর গ্রামের যৌতুক মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি আবু তাহের ও এক বছরের সাজাপ্রাপ্ত আসামি হজরত আলীকে গ্রেপ্তার করা হয়। একই দিন সফিপুর এলাকা থেকে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি শহিদ মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের গতকাল রোববার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।