কালিয়াকৈরে তিন ইয়াবা ব্যবসায়ীর কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গত সোমবার রাত ১১টার দিকে তিন ইয়াবা ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানার আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন: উপজেলার মেদি আশুলাই গ্রামের শাহীন (৩০), হিজলতলী গ্রামের আফজাল হোসেন (৩২) ও চাপাইর গ্রামের আলিম হোসেন (৩০)। তাঁদের মধ্যে শাহীনকে আট মাসের বিনাশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং রাসেল ও আলিমকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।