কালিয়াকৈরে তিন দিনব্যাপী ফল ও বৃক্ষমেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ চত্বরে গতকাল বুধবার থেকে তিন দিনব্যাপী ফল ও বৃক্ষমেলা শুরু হয়েছে। মেলার আয়োজন করেছে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি বিভাগ। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন গাজীপুর-১ আসনের সাংসদ ও ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, গাজীপুর জেলা কৃষি বিভাগের উপপরিচালক আবদুল খালেক, গাজীপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আমিন উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল কবীর মুরাদ। মেলায় প্রায় ৫০টি স্টল রয়েছে।