কালিয়াকৈরে তিনটি গাড়িতে ডাকাতি, তিনজনকে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সোনাখালী এলাকায় গত মঙ্গলবার রাতে রেললাইনের গেট ব্যারিয়ার ফেলে একটি ব্যক্তিগত গাড়ি ও দুটি সিএনজিচালিত অটোরিকশায় ডাকাতি হয়েছে। ডাকাতেরা নগদ টাকাসহ পাঁচ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নেয়। বাধা দিলে অটোরিকশার তিন যাত্রীকে কুপিয়ে জখম করে ডাকাতেরা।এ ঘটনায় কালিয়াকৈর উপজেলার লতিফপুর এলাকার শাহজাহান মিয়া থানায় একটি মামলা করেছেন।মামলার এজাহার সূত্রে জানা গেছে, বাদী শাহজাহান মিয়া গত মঙ্গলবার রাতে তাঁর ব্যক্তিগত গাড়ি নিয়ে কালিয়াকৈরের ঢালজোড়া এলাকা থেকে বাড়ি ফিরছিলেন। পথে কালিয়াকৈর-ধামরাই সড়কের সোনাখালী রেলক্রসিং এলাকায় ডাকাতেরা রেললাইনের ব্যারিয়ার ফেলে তাঁর গাড়ির গতিরোধ করে। সাত-আটজন ডাকাত তাঁকেসহ গাড়িতে থাকা আরও তিনজনকে অস্ত্র দেখিয়ে জিম্মি করে ভিডিও ক্যামেরা, মুঠোফোন, নগদ টাকাসহ পাঁচ লাখ টাকার মালামাল লুট করে।একই সময় ডাকাত দল আরও দুটি অটোরিকশায় ডাকাতি করে। বাধা দিলে অটোরিকশার তিন যাত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন আহত হোসেন আলী, বাবুল মিয়া ও বিষ্ণুকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রাকিবুল হক বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। শ্রীপুরে ডাকাতি ৮ লাখ টাকাসহ মালামাল লুটশ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি জানান, শ্রীপুরের পৌর এলাকার বেড়াইদেরচালা গ্রামে গত মঙ্গলবার রাতে সমাজসেবক আবদুল ওয়াদুদ ব্যাপারীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। ডাকাতেরা আট লাখ টাকা, ১০ ভরি স্বর্ণালংকারসহ মোট ১৫ লাখ টাকার মালামাল লুট করেছে বলে দাবি করা হয়েছে।আবদুল ওয়াদুদ জানিয়েছেন, কালো কাপড় দিয়ে মুখা বাঁধা এবং শার্ট-প্যান্ট পরিহিত ২০-২৫ জনের সশস্ত্র একদল ডাকাত রাত সোয়া দুইটায় হামলা চালায়। ডাকাতেরা বাড়ির প্রধান গেটের তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে ভেতরের ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে বাড়ির লোকদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। ডাকাতেরা বাড়ির আসবাব ভেঙে আট লাখ টাকা, ১০ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করেছে।