কালিয়াকৈরে তৈরি পোশাক কারখানায় শ্রমিক বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কারলসুরিচালা এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় গতকাল সোমবার রাতে বেতনের দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ করেছেন।কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, উইন্টার কালেকশন নামের তৈরি পোশাক কারখানায় গত রোববার বেতন দেওয়ার কথা থাকলেও তা পিছিয়ে গতকাল সোমবার দেওয়া হবে বলে শ্রমিকদের জানানো হয়। গতকাল শ্রমিকেরা বেতনের জন্য কারখানায় সারা দিন বসে থাকলেও কর্তৃপক্ষ বেতন দেয়নি। কবে, কখন বেতন দেওয়া হবে, তাও নির্দিষ্ট করে বলা হয়নি। কারখানার চার শতাধিক শ্রমিক সন্ধ্যার পর বিক্ষোভ শুরু করেন। কারখানার ফটক ভেঙে ভেতরে ঢুকে উত্তেজিত শ্রমিকেরা মহাব্যবস্থাপক ও পরিচালককে কারখানার তৃতীয় তলায় আটকে রাখেন। পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে।কারখানার ব্যবস্থাপনা পরিচালক গোপাল চন্দ্র জানান, ব্যাংক সমস্যা এবং রাস্তায় যানজটের কারণে সময়মতো কারখানায় টাকা পৌঁছাতে পারেননি। তবে আজ রাতের মধ্যেই শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে।