কালিয়াকৈরে দাখিল পরীক্ষার্থীকে জবাই করে হত্যা, আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কাঁচিকাটা এলাকার দাখিল পরীক্ষার্থী মো. নাজমুল হোসেনকে (১৭) দুর্বৃত্তরা জবাই করে হত্যা করেছে। গতকাল শনিবার দুপুরে কালিয়াকৈর থানার পুলিশ তার লাশ উদ্ধার করে এবং হত্যার সঙ্গে জড়িত থাকার সন্দেহে তিন যুবককে আটক করেছে।নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কাঁচিকাটা এলাকার মো. শাহজাহান মিয়ার ছেলে মো. নাজমুল হোসেন শুক্রবার রাতে বাড়ি ফিরেনি। গতকাল সকালে তার বাড়ির পাশের রাস্তা দিয়ে লোকজন যাতায়াত করার সময় জঙ্গলে তার লাশ দেখতে পেয়ে নাজমুলের বাড়িতে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর থানার পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।