কালিয়াকৈরে দুই দিনে দুটি লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দুটি স্থান থেকে গত দুই দিনে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।পুলিশ জানিয়েছে, উপজেলার হিজলহাটি গ্রামের গজারী বন থেকে গতকাল বুধবার দুপুরে এক যুবকের (২৫) লাশ উদ্ধার করা হয়। তাঁর পরিচয় জানা যায়নি। নিহত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।গত মঙ্গলবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর বাইপাস সড়কের পাশে একটি পুকুর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৩০) গলিত লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ ধারণা করছে, এই যুবককে পাঁচ থেকে ছয় দিন আগে দুর্বৃত্তরা অন্য কোথাও হত্যা করে ওই পুকুরে ফেলে দেয়।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, এসব ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে।