কালিয়াকৈরে দুই নারীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পৃথক দুইটি এলাকা থেকে গতকাল শুক্রবার দুপুরে পুলিশ দুই নারীর লাশ উদ্ধার করেছেন। নিহতরা হলো কালিয়াকৈর উপজেলার উল্টাপাড়া এলাকার গৃহবধু শীতল চন্দ্র সরকারের স্ত্রী মালা রাণী সরকার (২৬) ও চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার নবাব মন্ডলের মেয়ে ডলি খাতুন (১৮)।পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার উল্টাপাড়া গ্রামের গৃহবধু মালা রাণী সরকার স্বামীর সঙ্গে অভিমান করে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেচিয়ে আত্নহত্যা করে। অপর দিকে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার কারখানা শ্রমিক ডলি খাতুন গতকাল শুক্রবার সকাল ৮ টার দিকে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেচিয়ে আত্নহত্যা করে। সে ওই এলাকার খলিল দেওয়ানের বাড়িতে ভাড়া থাকতো। তার গ্রামের বাড়ি যশোরের চৌগাছা থানার আমদুলিয়া গ্রামের নবাব মন্ডলের মেয়ে।কালিয়াকৈর থানার উপপরিদর্শক মো. হাসান জানান, নিহতদের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ উদ্ধারের পরে তাদের কাছে হস্থান্ত্মর করা হয়েছে। এব্যাপারে কালিয়াকৈর থানায় পৃথক দুইটি অপমৃত্যু মামলা হয়েছে।