কালিয়াকৈরে দুই নেতা কর্মীকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় গত বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগের দুই নেতা-কর্মীকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মানববন্ধনে শতাধিক নেতা-কর্মী অংশ নেন।
অভিযুক্ত ওই দুই নেতা-কর্মী হলেন উপজেলার আটাবহ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলাউদ্দিন মোল্লা ও ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী আবদুল মান্নান কাজী।
মানববন্ধন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন আটাবহ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন, ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি হাজি ইউনুছ, ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক নুরুন্নবী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে উপজেলার আটাবহ ইউনিয়ন আওয়ামী লীগ মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করে।