প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জমির সীমানা নির্ধারণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার আন্দারমানিক গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় বাসিন্দারা জানান, আন্দারমানিক গ্রামের খাজা মাঈন উদ্দিনের সঙ্গে তাঁর প্রতিবেশী নিজাম উদ্দিনের একটি জমির সীমা নির্ধারণ নিয়ে বিরোধ রয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে বিরোধপূর্ণ ওই জমি মাপার সময় তাঁদের মধ্যে প্রথমে কথাকাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতি হয়। খবর পেয়ে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে এসে সংঘর্ষে জড়িয়ে পড়ে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।