কালিয়াকৈরে দুই পোশাক কারখানা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হিজলহাটি এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ও কর্মবিরতির মুখে দুটি পোশাক কারখানা গতকাল সোমবার বিকেলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিক সূত্রে জানা গেছে, হিজলহাটির বিডি হ্যাচং সোয়েটার ও হেচং গার্মেন্টস লিমিটেড নামের দুটি কারখানায় গত শুক্রবার সকালে শ্রমিকেরা মজুরি বাড়ানোর দাবিতে কর্মবিরতি শুরু করেন এবং একপর্যায়ে কারখানায় ভাঙচুর চালান। গত রোববার পর্যন্ত তাঁরা কাজে যোগ দেননি। গতকাল সকালে কাজে যোগ দিয়ে হঠাৎ করে আবার তাঁরা কর্মবিরতি শুরু করেন। কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে সমঝোতায় আসতে ব্যর্থ হয়ে বিকেলে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।