কালিয়াকৈরে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাহেববাজার থেকে মৌচাক পর্যন্ত দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল বুধবার ভ্রাম্যমাণ আদালত দিনব্যাপী অভিযান চালিয়ে এসব স্থাপনা উচ্ছেদ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মাহমুদুল কবীরের নেতৃত্বে অভিযান চালিয়ে মহাসড়কের দুই পাশের ওই দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।