কালিয়াকৈরে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ, আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালিয়াকৈর-নবীনগর সড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া এলাকায় গতকাল শনিবার ভোরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই বাসের কমপক্ষে ৩০ জন যাত্রী গুরুতর আহত হয়েছে।আহত যাত্রী ও এলাকাবাসী জানান, রংপুরের পীরগাছা থেকে ডিকে এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস ঢাকা যাওয়ার পথে উপজেলার কালিয়াকৈর-নবীনগর সড়কের বাড়ইপাড়া এলাকায় পৌঁছালে জামালপুরগামী জনতা এক্সপ্রেসের যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসই দুমড়েমুচড়ে যায়। দুই যাত্রীবাহী বাসের কমপক্ষে ৩০ জন যাত্রী গুরুতর আহত হয়। আহতদের মধ্যে ইদ্রিস আলী, আ. বারী, সুলতান মিয়া, আলাউদ্দিন, সবুজ মিয়া, সাইফুল, ইয়াসমিন, আসিয়া বেগম, সফেজ উদ্দিন, রফিকুল, আলতাফ ও কিয়ামউদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও জনসেবা ক্লিনিকে ভর্তি করা হয়েছে। গোড়াই হাইওয়ে থানার ওসি ছানোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।