কালিয়াকৈরে দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মৌচাক-ফুলবাড়িয়া সড়কের ফটিক মার্কেট নামক স্থানে গত শনিবার সন্ধ্যায় এক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন: কালিয়াকৈর উপজেলার বরাব এলাকার অনিক হাসান (২২) ও নাহিদ হোসেন (২০)।পুলিশ জানায়, বরাব গ্রামের তিন যুবক একটি মোটরসাইকেল নিয়ে ফুলবাড়িয়ার দিকে যাচ্ছিলেন। ফটিক মার্কেট এলাকায় পৌঁছার পর নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অনিক হাসান মারা যান। পরে নাহিদকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে নাহিদ হোসেন মারা যান।