কালিয়াকৈরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত গৃহবধূর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের গাছবাড়ী এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত গৃহবধূ হাসিনা বেগম (২৫) গতকাল শুক্রবার মারা গেছেন। পরিবার সূত্র জানায়, গত ১৯ এপ্রিল রাতে একদল দুর্বৃত্ত গ্রামের জাহাঙ্গীর আলমের বাড়িতে ঢুকে তাঁর স্ত্রী হাসিনা বেগমকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিন মাস ১০ দিন পর গতকাল ভোরে তিনি মারা যান। ছুরিকাঘাতের ঘটনায় হাসিনার স্বামী জাহাঙ্গীর আলম গ্রামের হনুফা, ফরমান ও সোহেলকে আসামি করে কালিয়াকৈর থানায় একটি মামলা করেন। মৃত্যুর পর জাহাঙ্গীর আলম আবারও কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করেছেন। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।