কালিয়াকৈরে ধর্ষণের অভিযোগে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পোশাকশ্রমিক এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল শনিবার মামলা হলে চার যুবককে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ ও ওই পোশাকশ্রমিকের পরিবার সূত্রে জানা যায়, ঈদের ছুটি শেষে গত বুধবার সন্ধ্যায় ওই তরুণী তাঁর ফুপাতো ভাই মো. এনামুলের সঙ্গে তাঁর ভাড়া বাসায় ফিরে আসেন। এ সময় ওই বাসার অন্য ভাড়াটিয়ারা ছিলেন না। এই সুযোগে স্থানীয় রবিউল ইসলাম, হাসানুর রহমান, আলমগীর ও আলতাব হোসেন বাসায় ঢুকে এনামুলকে বেঁধে তরুণীকে ধর্ষণ করে। এরপর তারা ওই তরুণী ও এনামুলের মুঠোফোন নিয়ে যায় এবং যাওয়ার সময় কাউকে কিছু না বলার জন্য হুমকি দেয়।