প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চান্দরা এলাকায় গতকাল বুধবার সকালে নতুন কবরস্থান উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে কালিয়াকৈর পৌরসভার উদ্যোগে এলাকায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এলাকাবাসী জানান, ওই এলাকায় চান্দরা কেন্দ্রীয় কবরস্থান স্থাপনের জন্য স্থানীয় এপেক্স হোল্ডিংস লিমিটেড কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. জহুর আহমেদ ৯১ শতাংশ জমি দান করেন। পৌরসভার মেয়র মজিবুর রহমানের সভাপতিত্বে গতকালের অনুষ্ঠানে জহুর আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম, কালিয়াকৈর থানার ওসি আবদুল মোতালেব মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।