কালিয়াকৈরে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপদ সড়কের দাবিতে গাজীপুরে প্রথম আলোর কালিয়াকৈর বন্ধুসভার উদ্যোগে গতকাল সোমবার বিকেলে মানববন্ধন ও আলোচনা সভা হয়েছে।উপজেলার আনসার-ভিডিপি একাডেমির সামনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রথম আলোর কালিয়াকৈর বন্ধুসভার সভাপতি সালাউদ্দিন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মোস্তাফিজুর রহমান, আরিফুল ইসলাম, সোহরাব হোসেন, ইলিয়াস হোসেন প্রমুখ। বক্তারা নিরাপদ সড়কের দাবি তোলেন।সম্প্রতি জেলার বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনার হার বেড়েছে। আর এসব দুর্ঘটনার কারণ হিসেবে চালকের অদক্ষতা, রাস্তার খারাপ অবস্থা ও সড়কে জেব্রা ক্রসিং না থাকাকে চিহ্নিত করা হয়েছে। সর্বশেষ গত রোববার সকালে সদর উপজেলার বড়বাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় কারখানার তিনজন শ্রমিক মারা যান।