কালিয়াকৈরে পল্লী বিদ্যুৎ কার্যালয় ঘেরাও
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে গ্রাহকেরা গতকাল বুধবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদুতের আঞ্চলিক কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঘন ঘন লোডশেডিং বন্ধ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বেলা ১১টার দিকে উপজেলার আন্ধারমানিক গ্রামের দুই শতাধিক গ্রাহক কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে বিদ্যুৎ কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোখলেছুর রহমান ঘন ঘন লোডশেডিং বন্ধ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দিলে গ্রাহকেরা ঘটনাস্থল ত্যাগ করেন।