কালিয়াকৈরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দক্ষিণ চন্দ্রা এলাকায় গতকাল সোমবার দুপুরে একটি ডোবায় পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম শিউলি আক্তার (৩)। শিশুটি ওই এলাকার আবদুল লতিফের মেয়ে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই দিন বেলা দেড়টার দিকে শিশু শিউলি আক্তার বাড়ির পাশে খেলা করছিল। এ সময় হঠাৎ করে সে বাড়ির পাশে থাকা ডোবার মধ্যে পড়ে যায়। পরে গর্তে থাকা পানিতে ডুবে সে মারা যায়। বাড়ির লোকজন টের পেয়ে ওই গর্তের পানি থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।কারেন্ট জাল পুড়িয়ে দেওয়া হয়েছে: গাজীপুরের কালিয়াকৈর উপজেলা মৎস্য বিভাগ গতকাল সোমবার দুপুরে কালিয়াকৈর উপজেলা পরিষদ চত্বরে দুই মণ অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে দিয়েছে।উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে উপজেলার কালিয়াদহ ও মকশ বিলে অভিযান চালিয়ে অবৈধ দুই মণ কারেন্ট জাল উদ্ধার করে উপজেলা চত্বরে নিয়ে আসা হয়। পরে দুপুরের দিকে ওই দুই মণ অবৈধ কারেন্ট জাল উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা আক্তার উপজেলা মৎস্য কর্মকর্তা মামুনুর রশিদ ও পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে পুড়িয়ে দেন।উপজেলা মৎস্য কর্মকর্তা মামুনুর রশিদ জানান, পুড়িয়ে দেওয়া ওই কারেন্ট জালগুলোর মূল্য এক লাখ ২৫ হাজার টাকা। কারেন্ট জাল নিষিদ্ধ থাকার পরও এলাকার লোকজন এগুলো ব্যবহার করে মাছ ধরছিলেন।